স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মহাপরিচালক তার অ্যাপার্টমেন্টে অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশির নামে একজনকে আশ্রয় দিয়েছেন, ফেসবুকে ছড়িয়ে পড়া এমন পোস্টকে মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।
শনিবার (১৮ জানুয়ারি) এসএসএফের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রেস উইং জানায়, হোসেন নিজেকে নরসিংদীর একটি পোশাক কারখানার মালিক পরিচয় দিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নেন। জানান, ‘বৈধ ডাকটিকিটে তার সঙ্গে একটি বৈধ ভাড়াটিয়া চুক্তি সই হয়েছে।’
তবে এসএসএফ মুখপাত্র জানান, অপরাধে অভিযুক্তকে বাড়িতে আশ্রয় দেয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে এলে ডিজি তাকে তাদের হাতে তুলে দিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।